বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
হাতুরি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

হাতুরি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে মোবাইলে ফ্লাক্সিলোড দিতে বলেই হাতুরি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলা দক্ষিণ সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় রাজাপুর থানায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লিখিত অভিযোগ দিলে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত ব্যবসায়ী মিজানুর রহমান রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মিজানুর রহমান জানান, শিয়ালকাঠি চৌরাস্তার মোড়ে ক্রোকারিজ, গ্যাস সিলিন্ডার ও বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ সাতুরিয়া নিজ বাড়িতে ফিরছিলাম। বিকেলে প্রতিবেশী খাইরুলের কাছে পাওনা টাকা চাইলে সে রাতে দেয়ার কথা জানায়। বাড়িতে ঢোকার পূর্বে কল দিলে সে সামনে উপস্থিত হয়ে মোবাইলে ফ্লাক্সিলোড চায়। এসময় মোবাইল বের করে ফ্লাক্সি লোড দিতে গেলেই খাইরুল তার পিছন থেকে হাতুরি বের করেই এলাপাথারী পিটানো শুরু করে। কিছু বুঝার আগেই হঠাৎ আক্রমণ করায় দুর্বল হয়ে পড়লে সে ব্যাগে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। ডাক চিৎকারে অন্যান্যরা ছুটে এসে আমাকে উদ্ধার করলে হামলাকারী দৌড়ে পালিয়ে যায়।

খাইরুল একই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের পুত্র।

এঘটনায় রাজাপুর থানায় মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ দিলে ডিউটি অফিসার এসআই জসিম প্রক্রিয়া শেষে এএসআই আলাউদ্দিন তদন্তের দায়িত্বপ্রাপ্ত হন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন পরিদর্শন শেষে তিনি জানান, দক্ষিণ সাতুরিয়া গ্রামে হামলার ঘটনায় একজন আহত হয়েছে। আহতের দাবী ১লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু কোন প্রত্যক্ষদর্শী কোন স্বাক্ষী পাওয়া যায় নাই। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD