শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইমন

৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইমন

নিউজ ডেস্ক ।।
ছবিঃ সংগৃহীত
সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে র‍্যাবের গণমাধ্যম আইন শাখার উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‍্যাব সদর দফতরে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ফাঁসসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নায়ক ইমনকে ছেড়ে দেয় র‍্যাব।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে ইমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা যাচাই বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আরো সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গত সোমবার রাতে একই বিষয়ে ডিবি কার্যালয়ে দুই ঘণ্টা ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন। চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন। বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজেও।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পদত্যাগ করেছেন মুরাদ হাসান। এছাড়া ডা. মুরাদকে জামালপুর আ.লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD