শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৭মাস ধরে শূন্য নলছিটি সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পদ

৭মাস ধরে শূন্য নলছিটি সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পদ

আমির হোসেন, ঝালকাঠি নলছিটিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গুরুত্বপূর্ন পদটি দীর্ঘ ৭ মাস ধরে খালি রয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩ জুলাই নলছিটি উপজেলায় কর্মরত সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার অন্যত্র বদলি হওয়ার পরে আর কেউ এই পদে যোগদান করেননি। এর আগে মো. সাখাওয়াত হোসেন দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার সময়ে উপজেলা ভূমি অফিস একটি দূর্নীতিমুক্ত অফিস হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেবা নিতে আসা আমিন হোসেন জানান, আমি একটি নামজারির জন্য আবেদন করেছিলাম কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। নিজের ব্যক্তিগত কাজ রেখে একাধিকবার ভূমি অফিসে আসা যাওয়া করতে হয়েছে। অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিস্পত্তি হওয়ার কথা থাকলেও আমারটি করতে ৫৫দিন লেগেছে। ভূমি অফিস ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভুমিকা পালন করে থাকেন এই দপ্তরের কর্মকর্তা। উপজেলা ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন জানান,সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD