শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সরাইলে রাস্তা সংস্কারের দাবীতে বাবা-ছেলের মানববন্ধন

সরাইলে রাস্তা সংস্কারের দাবীতে বাবা-ছেলের মানববন্ধন

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-অরুয়াইল পুরাতন রাস্তা সংস্কারের দাবীতে” ” দুই সন্তানসহ এক শিক্ষক বাবা মানববন্ধন করেছেন।

রবিবার (৬ জুন ) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অবস্থান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ভুইশ্বর বাজার সংলগ্ন অরুয়াইল – সরাইল রাস্তায় এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনকারী শিক্ষক মো. আসিফ ইকবাল খোকন জানান, অরুয়াইল-সরাইল রাস্তাটি নির্মাণ হওয়ার পর থেকে বেশী দিন পুরু রাস্তার স্বাদ ভোগ করতে পারিনি। কিছু দিন যেতে না যেতেই বর্ষায় ভেঙে ফেলে অরুয়াইল থেকে ভুইশ্বরের কিছু অংশ আবার তা মেরামত করা হলে ভেঙে যায় চুন্টার অংশ তাও মেরামত করা হলে ভেঙে যায় রসুলপুরের অংশ এভাবে আমরা অরুয়াইল পাকশিমূলবাসী রাস্তার পুরু স্বাদ ভোগ করতে পারিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ভুইশ্বর বাজার থেকে চুন্টা পর্যন্ত রাস্তার অবস্থা খুব নাজেহাল। চিকিৎসার জন্য জেলা সদরে গেলে অসুস্থ্য হয়ে বাড়ি ফিরতে হয়। শিশু বাচ্চাদের নিয়ে যাতায়াত মুশকিল। ছোট বড় গর্ত আর খানাখন্দের রাস্তায় প্রায়শই দূর্ঘটনার শিকার হচ্ছে সিএনজি চালকরা। আসন্ন বর্ষার আগে রাস্তার পাশে স্লাবসহ সংস্কার করা না হলে রাস্তাটি বিলিন হয়ে যাবে। অচিরেই এ রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ তথা জনপ্রতিনিধিদের নিকট।

আসিফ ইকবাল খোকন সরাইল উপজেলার অরুয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মানব বন্ধনে অংশ নেওয়া তার বড় ছেলে আতিক ইকবাল নীরব বাবার কর্মস্তল স্কুলের ৫ম শ্রেণির ও ছোট ছেলে আকিল ইকবাল সকাল প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD