নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) বছরের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের বড়হরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।ঘটনাস্থল থেকেও কেউ তার পরিচয় বলতে পারেনি।
আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রেললাইনের পাশে খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা যাচ্ছে, কোন একটি ট্রেন তাকে ধাক্কা দিলে সে ছিটকে খাদে পড়ে মারা যায়। স্থানীয়রা আরও জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তি মানষিক ভারসাম্যহীন প্রকৃতির ছিল। কিন্তু তার নাম-পরিচয় কেউ জানাতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply