শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ডা. মোহাম্মদ চান মিয়া চৌধুরী ইন্তেকাল

ডা. মোহাম্মদ চান মিয়া চৌধুরী ইন্তেকাল

শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের কসবা মহিলা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা মোহাম্মদ গোলাম ছাদেক চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক, সাবেক শিক্ষক, ডা. মোহাম্মদ চান মিয়া চৌধুরী (৮২) ৭ জুলাই বুধবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ী উত্তর চান্দলায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৮ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মরহুম মাস্টার চান মিয়া চৌধুরীর জানাযায় অসংখ্য ওলামায়ে কেরামসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মুহা‌দ্দিস আবু নসর আশ্রাফী, আড়াবাড়ী কামিল মাদরাসার সা‌বেক উপাধ‌্যক্ষ মাওলানা সাইদুর রহমান, উপাধ‌্যক্ষ মুফ‌তি আ‌মিনুল ইসলাম, ভাইস‌ চেয়ারম‌্যান মাওলানা মিজানুর রহমান আ‌তিকী, অধ‌্যক্ষ ক‌বির আহ‌মেদ, ‌অধ্যক্ষ মু. ইউনুস মিয়া, মাওলানা সাইফুল ইসলাম লোদী পীর সা‌হেব, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, মাওলানা মো: আ‌মির হো‌সেন, মাও: র‌ফিকুল ইসলাম ভূইয়া. ম‌াওলানা আ‌শিকউল্লাহ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ। তিনি একজন আদর্শ পিতা হিসেবে সন্তানাদিকে সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসির মাওলানা গোলাম কবির আজহারীর পিতা। তিনি আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (র) এর অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। স্বীয় পুত্র
মাওলানা গোলাম ছাদেক চৌধুরীর ইমামতিতে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী ও মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর বড় সাহেবজাদা হাফেজ শাফাকাত মো. গোলাম সোবহানী সাঈদী শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD