বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতি ডলফিন

পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতি ডলফিন

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সৈকতের ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকতে ডলফিনটি মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে, গত ২১ আগস্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি ৭ ফুট দৈর্ঘ্যরে মৃত ইরাবতি ডলফিন ভেসে আসে। ১২ দিনের ব্যবধানে আবারও মৃত এ ডলফিনটি সৈকতে ভেসে উঠলো।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে ফরেস্ট ক্যাম্প পয়েন্টের সৈকতে ডলফিনটি পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দেয়।ডলফিনটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে তিন-চার দিন আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ডলফিনটি মৃত।অবস্থায় পাওয়া গেছে সেটি ইরাবতি ডলফিন। পরবর্তীতে আর কোনো মৃত ডলফিন ভেসে আসলে সেটির খাদ্যনালী সংগ্রহ করে মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

পটুয়াখালীর উপকূলীয় বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. তারিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ডলফিনটির খবর পেয়েই রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD