শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে লাঙ্গল প্রতীকের প্রার্থীর প্রচারণায় বাধা

কিশোরগঞ্জে লাঙ্গল প্রতীকের প্রার্থীর প্রচারণায় বাধা

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মারুফ হোসেন অন্তিকের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থী মারুফ হোসেন অন্তিকের কর্মীরা গাড়াগ্রাম ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা ) মোজাহার হোসেনের ছেলে মামুনার রশীদ প্রচারণায় বাধা দেয়। পরে মাইক নিয়ে লাঙ্গল প্রতীকের প্রচারণা চালাতে গেলে সে মাইকও আটকে দেয় নৌকা প্রার্থীর লোকজন। বিষয়টি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারকে অবহিত করা হলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে।
এ ব্যাপারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মারুফ হোসেন অন্তিক উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাহার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন,লাঙ্গল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন অন্তিককে ও আনারস প্রতীকের প্রার্থী জোনাব আলীকে এই তিন ওয়ার্ডে না আসার জন্য বলেছি। তারা আমার কথা না শুনে আমার এই তিন ওয়ার্ডে বেশী করে আসেন। সে কারণে কোন ঘটনা ঘটে থাকলে এর জন্য আমি কিছু বলতে পারবো না। ওই তিন ওয়ার্ডে কেন ঢুকতে পারবে না তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটা নৌকার এলাকা।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবহিত করেছি।
মারুফ হোসেন অন্তিকের সাথে কথা হলে তিনি বলেন, আমার অভিযোগ দেয়ার পর কোন ব্যবস্থা নেয়া না হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD