শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়রের মতবিনিময়

কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়রের মতবিনিময়

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বুধবার সকাল ১১টায় কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র এম জি হাক্কানীর সাথে কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কসবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী। প্রধান অতিথি নবনির্বাচিত পৌরসভার মেয়র এম জি হাক্কানীকে কসবা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত মহিলা কাউন্সিলরসহ সকল কাউন্সিলরদের কসবা প্রেসক্লাবের পক্ষে ফুল দিয়ে বরণ করা হয়।
মতবিনিময় কালে মেয়র এম জি হাক্কানী কসবা পৌরসভার পক্ষ থেকে কসবা প্রেসক্লাব ভবন নির্মাণে সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। তিনি বলেন আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংবাদিকদের সাথে সুসম্পর্ক ছিল, ভবিষ্যতেও এই সুসম্পর্ক বজায় থাকবে। তিনি আরো বলেন সাংবাদিকরা সমাজের দর্পন, মুক্ত চিন্তার মানুষ। তারা তাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন অন্যায়, অনিয়ম তুলে ধরেন। সাংবাদিকরা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কল্যানে কাজ করেন। সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতায় আমি বিশ্বাসী।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কসবা পৌরসভার কাউন্সিলর আবু জাহের, আবদুর রউফ, রঙ্গু মিয়া, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক মো. সোহরাব হোসেন, লোকমান হোসেন পলা, অলিউল্লাহ সরকার অতুল, আবুল খায়ের স্বপন, প্রেসক্লাব সদস্য ছায়েদুর রহমান খান প্রমুখ। এসময় কসবা পৌরসভার সচিব আয়েশা বেগম, কসবা পৌরসভার সহকারী প্রকৌশলী এবিএম বাবুল হোসেনসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD