বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ আটক দুইজন

ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ আটক দুইজন

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুইজন গাজা ব‌্যবসায়ী‌কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৮।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানী মোঃ আব্দুল্লাহ নলছিটি থানায় বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম (৩৪) ও কুমিল্লা জেলার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৬০ হাজার টাকার মূল্যের ২ পোঁটলায় ১২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে র‌্যাবের একটি টিম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হইতে গাঁজা সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD