শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

নিহত যুবকের নাম মোশারেফ হোসেন (৩০)। সে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের ফজর আলী টেন্ডল বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের নিজ বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যে দেখা দেয় মোশারেফ হোসেনের। এ ঘটনার জের ধরে সে তার নিজ বসত ঘরের আড়ার সঙেঙ্গ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশ সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসেন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD