শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি দোকান পুড়ে ছাই ঃ কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি দোকান পুড়ে ছাই ঃ কোটি টাকার ক্ষতি

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\

ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি দোকান ভস্মিভূত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে প্রায় ৩০টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। ঘটনাটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- আনুমানিক সকাল ৭ টার দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে কালো ধোয়া দেখতে পেয়ে কাছে গিয়ে দেখতে পায় বাজারে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমিষেই বাজারের ২১ টি দোকান ভস্মিভূত হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা বাজারের কাপড় ব্যবসায়ী সাদাকাতের দোকানের আইপিএস থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে। তাদের দোকানের মালামাল অন্যত্র নেয়ার চেষ্টা করার সময় প্রায় ৩০ টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ১ কোটি টাকা। সাধারণ মানুষের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল, জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল ও নীলফামারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রæত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ভেঙ্গে পড়েছে। তারা জানান- করোনা পরিস্থিতির কারণে দোকান বন্ধ রাখতে হচ্ছে। এ সময় দোকান পুড়ে যাওয়ায় আমরা কিভাবে সংসার চালাবো। তারা সরকারিভাবে সহযোগিতা কামনা করেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অফিস জানান-বড়ভিটা বাজারে ২১ টি দোকান পুড়ে গেছে। কিছু দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
বড়ভিটা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলার রহমান জানান- প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সাদাকাতের কাপড় দোকানের আইপিএস থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ২১ টি দোকান ভস্মিভূত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৩০-৩৫ টি দোকান।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম জানান- উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা শুকনা খাবার বিতরণ করছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট জানান- শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের তরফ হতে প্রকৃত ক্ষতিগ্রস্থ্যদের আর্থিক সহযোগিতা করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD