শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

বৈশাখী

-বিচিত্র কুমার

ভ্রমর গায় গুনগুনিয়ে ফুলের কানে কানে
বৈশাখী এসেছে নগর-গাঁয়ে,
নব বৈশাখের নতুন সাজে রঙিন শাড়িতে
রেশমি চুড়ি আর আলতা পরে পায়ে।
খোঁপাই বাঁধে রঙিন ফুল অচিনা এক পাখি
বাহারি সাজে ফুরফুর করে উড়ে রঙিন প্রজাপতি।

নতুন বন্ধুত্বে বৈশাখী মেলায় এক প্রবল উদ্বোধন
নতুন প্রভাতে আমন্ত্রিত এক ঝলক বৃষ্টি,
সাপের খেলা নাগরদোলা পুতুল নাচ বানোর নাচ
সুদূর থেকে আসে মিঠাই বাতাসা আচারের গন্ধ মিষ্টি।
রঙিন হাতপাখা লাল ফিতা মেহেদি রাঙানো ফুল
মনে পড়ে কিশোরী আগে তুমিও পড়তে কানে দুল।

শাড়ি পাঞ্জাবীতে কৃষ্ণচূড়া আর রঙিন রিক্সসাআলাও
প্রেমের বহমান নদীতে কিশোর-কিশোরী প্রতীক্ষায়,
কপোত কপোতীরা জোড়া জোড়া দলে দলে আসে
পান্তা-ইলিশ বটতলার নীচে এসে সবাই খায়।
এমন মধুর ক্ষণে রঙিলা বৈশাখে একদিন
আমরা দুজনেও ছিলাম গানে গানে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD