শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

মানবিক

হেমন্ত সরখেল।।

পূজোর সাফসাফাই শুরু। অনিন্দিতার চোখ আটকে যায় ধুলোর আস্তরণে ডুবে থাকা দেয়ালের কোনে টাঙিয়ে রাখা রাখীটাতে। সনটাও মনে পড়ছে না এখন। রাখীর দিনে ওরা দল বেধে বেড়িয়েছিল রাখী পড়াতে। কলেজের গেটের উল্টোদিকে কতগুলো ছেলের সাথে অনির্বাণও দাঁড়িয়ে ছিল। ওরা সকলের হাতে রাখী পড়িয়ে দিচ্ছিল। অনির্বানের হাতে ও বাঁধলো রাখীটা। সেখানে শেষ করে কলেজের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। খেয়াল করেনি, একটা দানব তেড়ে আসছে ওর দিকে। একটা আচমকা ধাক্কা ওকে সরিয়ে দিল দানবটার মুখের সামনে থেকে, ছিটকে পড়ল খোলা রাস্তার বুকে, হাতের রাখীগুলো ছড়িয়ে গেল চারদিকে,সম্বিত ফিরতেই দেখল, প্রায় পনের ফিট দূরে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে আছে অনির্বাণ, রক্তস্নাত। কীসের জোরে যে ও উঠে দৌড়ে পৌঁছে গেল সেখানে,তা আজও বোঝেনি। স্তব্ধ, নির্বাক, স্পন্দনহীন ছেলেটার মাথাটা যত্নে তুলে নিল নিজের কোলে, সদ্যপ্রাপ্ত বোনের পড়ানো রাখীর ঋণ শোধ হল এইমাত্র! ভেজা চোখের কোল নিয়ে পরম মমতায় দেওয়ালে ঝোলানো রাখীটা নিজের আঁচল দিয়ে পুঁছতে শুরু করে অনিন্দিতা।
——-

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD