শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে ডায়রিয়া’র প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে আইবি স্যালাইন প্রদান

নলছিটিতে ডায়রিয়া’র প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে আইবি স্যালাইন প্রদান

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭২৮ প্যাক আইবি স্যালাইন প্রদান করা হয়েছে। দ্রুত ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারনক্ষমতার প্রায় দ্বিগুন রোগীকে ভর্তি করান হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে ডায়রিয়া রোগীর চিকিৎসা সামগ্রী আইবি স্যালাইনের সংকট দেখা দেয়। বিষয়টি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা.মুনীবুর রহমান জুয়েল পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
তারই প্রেক্ষিতে রবিবার(১৮ এপ্রিল) সকালে পৌরসভার পক্ষ থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তার পক্ষে তার প্রতিনিধির কাছে স্যালাইনগুলো তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আ.ওয়াহেদ খান,নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ,প্যানেল মেয়র পলাশ তালুকদার,কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, আবদুল্লাহ আল মামুন লাভলু,মো. ফিরোজ আলম খান, নুরে আলম হাওলাদার,মো. মানিক হাওলাদার,রেজাউল চৌধুরী,দিলরুবা বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ।
কাউন্সিলর ও বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী বলেন,আমরা শুধু স্যালাইন দিয়ে নয় প্রয়োজনে শারিরীক বা লোকবল দিয়েও সাহায্য করার জন্য প্রস্তুত আছি। উল্লেখ্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগী থাকার কারনে সেখানে কর্মরত সেবিকারা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD