জায়েদ ফরিদ।।
এভাবে ছিপ ধরে ঝটকা টান দিলি
পাহাড়ে উঠে এলো বরুণা-লোভী মাছ
পিতৃ-প্রাণ তার ওষ্ঠাগত প্রায়
সে কথা একবার ভেবেও দেখলি না
নাভিতে আলো জ্বেলে ভাবলি এই ছেলে
আঁধারে নিশ্চয়ই খুলেছে বহু তালা
আর্য নারী তোর দেহের নিচতলা
কেমন উত্তল ফিতেয় বেঁধে রাখা
ভাবলি বিষ গেরো কিছুতে খুলবে না
এসব রসিকতা শিকেয় তুলে রাখ্–
আমাকে শেয়াল বল্, বাউল ঠিক জানে
ওখানে খুলবার কিছুই ছিল না
আমাকে অযথাই শোয়ালি ওইখানে
Leave a Reply