রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
রাজাপুরে ডায়রিয়ার প্রকোপ নিরসনে আইভি স্যালাইন দিলেন বিএইচ হারুন এমপি

রাজাপুরে ডায়রিয়ার প্রকোপ নিরসনে আইভি স্যালাইন দিলেন বিএইচ হারুন এমপি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ রাসেল এর কাছে ঝালকাঠি-১ আসনের জননেতা আলহাজ্ব বজলুল হক হারুন এমপি মহোদয়ের পক্ষ থেকে আইভি স্যালাইন হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) মাননীয় সংসদ সদস্য বিএইচ হারুন এর পক্ষে হস্তান্তর করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আফরোজা আক্তার লাইজু ও ঝালকাঠি-১ আসনের মাননীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগ যুবলীগ নেতা ছবির হোসেন, রাজাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেনসহ সাংবাদিকবৃন্দ। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইনের সংকট দেখা দেয়ায় স্থানীয় সংসদ সদস্য মহোদয় স্ব-উদ্যোগে ১হাজার ব্যাগ স্যালাইন দেবার ব্যবস্থা করেন।

উল্লেখ্য, রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ৩ হাজার ব্যাগ আইভি স্যালাইন হস্তান্তর করার ইচ্ছে পোষণ করেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD