বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
অন্তরিন বন্ধুদের প্রতি

অন্তরিন বন্ধুদের প্রতি

অনিকেত মৃণালকান্তি

আজ খুব বেশি বন্ধু নেই,যারা অসময়ে এসে দরজায় করাঘাত করে ডাকবে বারবার।

এরপরেও

আমরা কয়েকজন
কৃষ্ণচূড়া ফুলরঙা আবেগ নিয়ে ভালো দিন নিয়ে আসার জন্য চাষবাস শুরু করেছি,এখন,ক্রমশ রঙে ফুটে উঠেছে আমাদের যৌথ খামার।

মাস্টারদার সমসাময়িক পিতামহ খাগের কলমে লিখে গেছেন,জীবিকাচাতুর্যের দিনগুলিই মানুষকে শুদ্ধতর বানাবে।আঙুলে সূচ ফোটালেও ভূমিকে বাড়ি,জমিকে ধানক্ষেত বানানোর স্বপ্ন লুটেরা লুটে নিতে পারবে না কখনো…

শস্যের শপথ,মৌসুমীবায়ুর আমাদের দক্ষিণদেশে ধান ওয়ানির মতো ধর্মীয় জুয়াচোরদের উড়িয়ে দেবো,আজ হয়তো না,কিন্তু সেটা পড়শুও নয়,নিশ্চই আগামীকাল।

এখন,আমাদের শিশুদের নিশ্চিন্ত ঘুম আর ইস্কুলের খাতার পাশে বসে মায়েরা উঠোন সভা প্রত্যাগত স্বামীর জন্য বানিয়ে রাখছেন রাতের খাবার।

এসব পবিত্র ও মায়াময় দৃশ্যগুলির ছিন্নভিন্ন
পাতাগুলি জড়ো করে লাল ঘুড়ি ও মাঞ্জা তৈরি করছি।আসন্ন উৎসবে আমাদের কিশোর ভাই বালিকা বোন এদের স্পর্ধিত ওড়াউড়ি দেখবে।

অনিবার্য যুদ্ধ আমাদের নিরুপায় শিশুদের জন্যই লড়তে হবে জেনেই মোটরসাইকেল ডায়েরি,রবীন্দ্রনাথের ভারতবর্ষ কবিতা, নদীজপমালা প্রান্তরের স্বপ্ন আমি লুকিয়ে রেখে গেছি অন্ধকার ঘনিয়ে উঠার একটু পরেই।

আসন্ন যুদ্ধাবসানে উৎসবে আমরা আবার প্রচুর লাল ঘুড়ি ওড়াবো…

পাখিসব করে রব,রাতি পোহাইবে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD