শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জ্ঞানের আলো ছড়াচ্ছে নওগাঁর ধামইরহাটে আলোকিত মানুষ গঠনের কারিগর মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার

জ্ঞানের আলো ছড়াচ্ছে নওগাঁর ধামইরহাটে আলোকিত মানুষ গঠনের কারিগর মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার

তোয়ান হোসেন পল্লব, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
সৎ,আদর্শবান ও আলোকিত মানুষ গঠনের লক্ষে নওগাঁর ধামইরহাটের আগ্রাদ্বিগুন বাজারে আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ জ্ঞানের বাতিঘর ইতিমধ্যে সোসাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারি লাইব্রেরি, বলছি মুজিবুর রহমান স্মৃতি পাঠাগারের কথা।

উক্ত লাইব্রেরির স্বপ্ন দ্রষ্টা মরহুম মুজিবুর রহমান ছিলেন,একাধারে বীরমুক্তিযোদ্ধা, উপজেলার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নের দীর্ঘমেয়াদি সাবেক চেয়ারম্যান, পল্লী চিকিৎসক ও বিশিষ্ট সমাজ সেবক।বাবার স্বপ্নকে বুকে ধারন করে মুজিবুর রহমানের ছেলে প্রত্যন্ত এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে যুব সমাজ কে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে এই লাইব্রেরি বাস্তবে রুপ দেন।

দেশ বরেণ্য নগর পরিকল্পনাবীদ ও স্থ্যপতি ইকবাল হাবিব স্যারের নকশায় প্রায় ১ হাজার বর্গফুট জায়গা জুড়ে দ্বিতল ভবনে আনুমানিক ১৮ লাখ টাকা ব্যায়ে উক্ত পাঠাগার নির্মিত,৩০-৩৫ জন জ্ঞান পিপাসু একসাথে জ্ঞানচর্চা করতে পারবেন এ লাইব্রেরি তে।নিভৃত পল্লীতে এমন অত্যাধুনিক পাঠাগার আগে দেখেনি এলাকাবাসী, স্বপ্ন থেকে বাস্তবে রুপ দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের(বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীনভয়েস নামক পরিবেশবাদি যুব সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব আলমগীর কবির।

পাঠাগারের লাইব্রেরিয়ান জনাব রাইহান পারভেজ জানান,উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় শত পাঠকের আগমনে মুখরিত থাকে লাইব্রেরি চত্বর।তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তিনি আরো বলেন,উপজেলাধীন প্রায় ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে লাইব্রেরি তে পাঠচক্র, বই রিভিউ সহ সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করবে এ লাইব্রেরি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD