হাসনাহেনা রানু।।
আঁধারে যখন ভয় ,এসো
কবিতার সাথে সারাদিন হেঁটে হেঁটে
গুচ্ছ গুচ্ছ শব্দের পাশাপাশি
জয় করি হাসনাহেনার সুগন্ধা —
তোমার জন্য আদিবস সঞ্চয়
ভালোবাসার নীল যন্ত্রণা
নীলিমার চেয়ে আরও নীল ,
বিশাল মরু ব্যপ্ত হবে
অরাত্রি ঝরে তবু ও হবে না তার ক্ষয় ——–
রাত্রিতো শুধু রক্তের আয়োজন
পিপাসা হায়রে ! পিপাসার মত নদী ..
এমন অমোর্ঘ্য অসহ্য আহ্বান
গোলাপের চেয়ে আরও লাল এ প্লাবন ..!
গোলাপ যে আমার এ হৃদয়
একটি গভীর গন্ধের প্রিয় নীড় ———– !!
Leave a Reply