শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাণীনগরে সরকারী ভাবে ধান সংগ্রহ শুরু

রাণীনগরে সরকারী ভাবে ধান সংগ্রহ শুরু

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে সরকারী গুদামে ধান সংগ্রহ শুরু করা হয়েছ।
উপজেলায় চলতি বোরো মৌসুমে ২৭টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ২২৪৪ মেট্টিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করে দিয়েছে সরকার।

বুধবার দুপুরে খাদ্যগুদাম প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য পরিদর্শক ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক-উজ-জামান, অফিস সহকারি মুনির হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন কৃষককে লাভবান করার কারণেই সরকারী ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রনে রাখতে প্রতি মৌসুমেই শস্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। এবার বোরোতে ধানের উৎপাদন ভাল হয়েছে। বাজার দর ভাল থাকায় হাটে নতুন ধান বিক্রি করে কৃষক লাভবান হচ্ছেন। গুদামে ধান দিতে গিয়ে কৃষক যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে তীক্ষ দৃষ্টি রাখার পরামর্শ দেন মন্ত্রী। ৭মে থেকে শুরু হবে চাল সংগ্রহ কার্যক্রম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD