শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সড়ক দুর্ঘটনায় মনোতোষ নামে এক যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মনোতোষ নামে এক যুবকের মৃত্যু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনোতোষ হাওলাদার (৩৫) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে আগৈলঝাড়া শশুরবাড়ি থেকে নলছিটি নিজ বাড়িতে মাহেন্দ্রযোগে ফিরছিলেন মনোতোষ। মাহেন্দ্রটি বিকেল ৫টার দিকে বরিশালের রহমতপুর এলাকায় পৌছালে সে ছিটকে পড়ে যায়। পেছন দিক থেকে আসা অন্য আরেকটি গাড়ি তাকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হসপিটালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোতোষ নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের মনোরঞ্জন হাওলাদার’র ছেলে।
তার বাবা-মা,ভাই-বোন,স্ত্রী ও ৪ বছরের একটি সন্তান রয়েছে।
সে ঝালকাঠির বান্ধাঘাট এলাকায় ওষুধের ব্যবসা করতো।
মনোতোষের মরদেহ এলাকায় পৌছালে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD