শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

চোখের ভাষা

-বিচিত্র কুমার

চোখের ভাষার কোন দাড়ি কমা থাকে না বুঝেছি
যখন তুমি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকাও,
গোপনে একা একা ইচ্ছে নদীতে যাও
স্বপ্নগুলো মনের মধ্যে পুষে রেখে বারবার হারাও।

যেমন করে জোছনা আকাশের মাঝে হারায়
চোখের অশ্রু যেমন করে গোপনে শুকিয়ে যায়,
ফুল যেমন করে পাপড়ির সুবাস ছরিয়ে ঝরে যায়
ঠিক তোমার মতো বারবার চোখ ফিরায়।

তোমার চোখের দৃষ্টিতে একটা জাদু রয়েছে
তোমার হাসিতে যেন স্বর্গসুখ,
তাছাড়া কেন আমি বারবার হারিয়ে ফেলি পথ
নিত্যদিন স্বপ্নেও দেখি বারবার তোমার মায়াবী মুখ।

আমি তো কবি চঞ্চল আমার মন সরল সাদা
আমার চোখের ভাষা থাকতে চাই না বাঁধা,
সুনন্দ কে তো আর অসুন্দর বলতে পারি না
ইচ্ছে করলে তুমিই হতে পার আমার স্বপ্নের রাধা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD