শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি জয় গোস্বামী

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি জয় গোস্বামী

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি জয় গোস্বামী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে, এখনও রিপোর্ট পাওয়া যায়নি। শারীরিক অবস্থা বিবেচনা করেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের নন কোভিড ওয়ার্ডে ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে খবর, আপাত ভাবে সুস্থই ছিলেন জয়। এ দিন সকাল থেকেই হঠাৎই জ্বর আসে তাঁর। বেশ কয়েক বার বমিও করেন তিনি। পারিবারিক চিকিৎসকই তাঁর করোনা পরীক্ষার নির্দেশ দেন। সন্ধ্যেয় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের অবস্থা খুঁটিয়ে দেখছেন। জয়ের পরিবারের অন্য দুই সদস্য অর্থাৎ তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী ও কন্যাকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য জয় এবং তাঁর স্ত্রী কাবেরী দুজনেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। আপাতত দেখার তাঁর শরীরে মারণ ভাইরাসটি বাসা বেঁধেছে কিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD