শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামের বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে জেলে মো. মিরাজ মোল্লার (১৯) লাশ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার বিকেলে ৫টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মিরাজ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার খলিফা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়েছিল মিরাজ। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। রাতে প্রশাসনের অভিযান বন্ধ ঘোষণা করা হয়। পরে শুক্রবার দিনভর ট্রলার ও নৌকা নিয়ে স্বজন ও স্থানীয়রা বিষখালির বিভিন্ন এলাকায় খোজখুজি করে বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিখোজের ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD