শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
চীনের টিকা দেশে প্রথম নেবেন ন‌ওগাঁর মেয়ে সমতা

চীনের টিকা দেশে প্রথম নেবেন ন‌ওগাঁর মেয়ে সমতা

মোঃ তোয়ান হোসেন পল্লব, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

করোনাভাইরাস প্রতিরোধে মঙ্গলবার শুরু হচ্ছে চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইপিপি-করভির প্রয়োগ । ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএসের ছাত্রী ন‌ওগাঁর অনন্যা সালাম সমতা দেশের প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিবেন।

তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ২০১৬-১৭ সেশনের ছাত্রী। তার রোল ৫৯। রাজধানীতে মায়ের সাথে থাকেন ধানমন্ডিতে। তার গ্রামের বাড়ি ন‌ওগাঁ জেলায় ।

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রী সমতাকে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই সময় প্রধান অতিথি হিসেবে সশরীরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে। শুরুর দিন সেখানকার ২৫৭ শিক্ষার্থীকে দেয়া হবে এই টিকা ।

জানা যায়, ১৫টি টিকা বিভিন্ন দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে মাত্র ছয়টির। ছয় নম্বর হিসাবে চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি অনুমোদন পেয়েছে ৭ মে। এরপর ১২ মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে বলে জানিয়েছে দেশটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD