শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মুখে দুর্গন্ধ? কোন কোন ফল নিয়মিত খেলে মুক্তি পাবেন এই সমস্যা থেকে

মুখে দুর্গন্ধ? কোন কোন ফল নিয়মিত খেলে মুক্তি পাবেন এই সমস্যা থেকে

মো.সাইদুর রাহমান খান

মুখের দুর্গন্ধ কমাতে কোন ফল খাবেন?
মুখের দুর্গন্ধ কমাতে কোন ফল খাবেন? মুখের দুর্গন্ধের পিছনে অনেক কারণ থাকতে পারে। দাঁতের গোড়ার সমস্যা যেমন একটা, তেমনই পেটের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। এই দুর্গন্ধ তাড়াতে দামি টুথপেস্ট, ওষুধ তো আছেই, কিন্তু খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া যায়। কী ভাবে? কয়েকটি ফল খেয়ে।
কোন ৩টি ফল নিয়মিত খেলে মুখের দুর্গন্ধ সহজে কাটবে? দেখে নেওয়া যাক।
আপেল: এই ফল প্রচুর পরিমাণে লালারস উৎপাদন করে। সেই লালারস মুখে দুর্গন্ধ তৈরি করা জীবাণুর পরিমাণ কমিয়ে দেয়। শুধু তাই নয়, মুখের শুকনো ভাবও কেটে যায় এই ফলের কারণে। তাই নিয়মিত আপেল খেলে মুখে দুর্গন্ধ হয় না।
কমলালেবু: এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটি মাড়ির নানা অসুখ প্রতিহত করতে পারে। তাই যাঁদের মাড়ির সংক্রমণ বা প্রদাহের কারণে মুখে দুর্গন্ধ হয়, তাঁরা নিয়মিত কমলালেবু খেতে পারেন। এই সমস্যা কমবে।
তরমুজ: মুখের মৃত কোষে নানা ধরনের ব্যাকটিরিয়া বাসা বাঁধে। সেখান থেকেও অনেকের মুখে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ কাটাতে তরমুজ কাজে লাগে। মুখের মৃত কোষ পরিষ্কার করে ফেলতে এর বিকল্প নেই। তা ছাড়া তরমুজ খেলে শরীরে জলের অভাব কমে। তাতে মুখও শুকিয়ে যায় না। দুর্গন্ধ কমে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD