বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
উদার আকাশে পালিত হলো নজরুল জয়ন্তী

উদার আকাশে পালিত হলো নজরুল জয়ন্তী

কলকাতা, সংবাদদাতা:
উদার আকাশ ভার্চুয়াল আড্ডায় পালিত হলো নজরুল জয়ন্তী ২৬ মে ২০২১। কবি কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আর চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।
কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম এভাবেই সুত্রপাত করেন আয়োজনের।
প্রবন্ধ পাঠ করেন ড. মোহাম্মদ শামসুল আলম কবি ও কথা সাহিত্যিক নূর কামরুন নাহার নিডস নিউজ সম্পাদক লোকমান হোসেন পলা লেখক সোনিয়া তাসনীম খান।
লেখক দীপক সাহা তার স্বর্গীয় পিতার সাথে কবি কাজী নজরুল ইসলামের ব্যাক্তিগত স্মৃতির কথা উল্লেখ করে শ্যামা সঙ্গীত রচনা এবং কালজয়ী কবিতা রচনার স্মৃতি বর্ণনা করেন।
গিটার বাদক নাহার আহমেদ গিটারের সুরে সুরে নজরুল সঙ্গীত বাজিয়ে আয়োজন বর্ণিল ও আনন্দময় করে তোলেন।
লেখক দীপক সাহার প্রস্তাবে উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদ কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেবেন বলে জানান।
বেশকয়েক বছর থেকে ফারুক আহমেদের উদ্যোগে আন্তর্জাতিকভাবে পালিত হয় “সাম্যবাদী নজরুল”। যা ইতোমধ্যে সাড়া ফেলেছে বোদ্ধা মহলে।
প্রত্যেক বক্তার কথায় স্পষ্ট হয় নজরুলের বহুমাত্রিক প্রতিভার প্রকাশ বর্তমানে তিনি কতটা প্রাসঙ্গিক তার সাম্যবাদী চেতনার শক্তিময় বহির্প্রকাশ। তার রচনা বাংলা সাহিত্যের অমূল্য ভান্ডার।
কবি রোকেয়া ইসলাম তার পরিবারের নজরুল প্রীতির উল্লেখ করে বলেন তার চাচা মীর দেলোয়ার হোসেন নিজ এলাকায় প্রতিষ্ঠিত করেছেন” কবি নজরুল উচ্চ বিদ্যালয়” ও ” অগ্নিবীনা কলেজ”
তিনিও কিশোর বয়সে কবি নজরুল ইসলামকে দেখেছেন এটা তার জীবনে অমলিন স্মৃতি।
সকলকে ধন্যবাদ জানিয়ে দু’ঘন্টা ব্যাপী আয়োজন সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD