শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কাঠালিয়া ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কাঠালিয়া ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে আগুনে পুরে ভস্মিভুত হলো ৩০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৯ টি বসত ঘর। সোমবার সকাল সারে ৮ টায় বাজারের মোশারফের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবুল বাসার। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো এলাকায়। পুরে যায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্ষতিগ্রস্থ হয় ৯ টি বসত ঘর।

ঝালকাঠির কাঠালিয়া দমকল বাহিনীর ১ টি এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দমকল বাহিনীর ১ ইউনিট দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

পুরে যাওয়া মনির কসমেটিক্সেরর মালিক হারুন অর রশিদ বলেন, ঈদের পর দোকানে নতুন মালামাল তুলেছি, সব পুরে শেষ হয়ে গেছে।

ঔষধ বিক্রির প্রতিষ্ঠান মনির মেডিকেলের সত্বাধিকারী মন্নান খা বলেন, তিনি ব্যাংক লোনসহ স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করতেন, আগুনে তার সব পুরে ছাই হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে উঠার আর্থিক অবস্থা তার নেই।

মোবাইল ফোন ব্যবসায়ী বায়েজিদ বলেন, তার গত বৃহস্পতিবার দোকানে নতুন মালামাল তুলেছে। আগুন তাকে পথে বসিয়ে দিয়েছে।

এ বাজারের সবচেয়ে বড় হার্ডওয়ারের দোকানের মালিক মোজামম্মেল বলেন, শুধু দোকান নয়, তার বড় দুটি গোডাউন পুরে শেষ হয়ে গেছে। মাটি ছাড়া কিছুই রেখে যায়নি সর্বনাশা আগুন।

বাজার কমিটি এবং ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ কোটি টাকা।

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি ঢাকা থেকে মুঠোফোনে কাঠালিয়া উপজেলা প্রসাশনের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের খোঁজখব রাখছেন এবং সরকারিভাবে সাহায্যের অনুদান বিষয়টি দেখভাল করবেন বলে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD