শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা দুই ব্যক্তির লাশ উদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা দুই ব্যক্তির লাশ উদ্ধা

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান পৃথক স্থানে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে কোন একটি ট্রেনে কাটা পড়ে জেলা শহরের কলেজ গেইট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যায়। একই ভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে আর এক ব্যক্তি মারা যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দুইজনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ব্ররাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD