শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালকসহ আরো দুই জন আহত হয়।

নিহত লায়লা বেগম (৩৫) উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ তাহিরপুর গ্রামের হাসান আলী মুন্সি বাড়ির আবদুল হালীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল। আহতরা হলো, নিহতের ভাগনি ফারজানা আক্তার (১৮) ও দেবর আব্দুল মোতালেব (২৬)।

বৃহস্পতিবার (৩জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া বাজার সংল্ন নুর ইসলাম মাস্টার বাড়িরে সামনের হাইস্কুল সড়কে এই দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে লায়লা বেগম তার ভাগনি ফারজানাকে সাথে নিয়ে তাহিরপুর গ্রামের নিজ বাড়ি থেকে চাচাতো দেবর মোতালেবের মোটরসাইকেলে করে সেনবাগ বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি কাদরা ইউনিয়নের মগুয়া বাজার সংল্ন নুর ইসলাম মাস্টার বাড়িরে সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাঠি কাটার ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী লায়লা বেগম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা মারা যায়। এ সময় স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক্টর-মোটরসাইকেল আটক করে। পরে পুলিশ এসে ট্রাক্টর-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। আহতদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD