শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে করোনায় আরও ১জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪

নোয়াখালীতে করোনায় আরও ১জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ১জনের মৃত্যু হয়েছে। এসময় ৩২৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে করোনা আক্রান্তের হার ৩৪ দশমিক ৭৬ শতাংশ।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের। মোট আক্রান্তের হার ১০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জাানন, আক্রান্তদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, সুবর্ণচরের ২জন, বেগমগঞ্জের ৪১ জন, সোনাইমুড়ীর ৮জন, চাটখিলের ১২জন, সেনবাগের ১৭জন, কোম্পানীগঞ্জের ৪জন ও কবিরহাটের ১৬জন রয়েছেন।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৩৪ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন ও আইসোলেশনে আছেন আরও ৯জন। জেলার সদর উপজেলায় আক্রান্তের হার সব চেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD