শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

সৌদি আরবে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত সাইফুল ইসলাম রিপন (২৯) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

শনিবার সৌদি সময় দিবাগত রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

রোববার (৬ জুন) সকাল ৯টার দিকে নিহতের বড় ভাই শাহজাহান শিপন ও জেঠাতো ভাই মিনহাজ মাহমুদ তাপিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই আরও জানায়, সর্বশেষ তার ছোট ভাই ৫ বছর আগে সৌদি আরবে গমন করেন। সে সেখানে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করতো। শনিবার দিবাগত রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD