শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় ২ঘন্টার বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু

নোয়াখালী সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় ২ঘন্টার বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় দুই ঘন্টার বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই সময় কোন মানুষের হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

রোববার (৬ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সেনবাগের ৮নং বিজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামে ও সুবর্ণচর উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে বজ্রপাতের শিকার হয়ে ৫টি গরু মারা যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টি চলাকালীন সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের মুজা মিয়ার বাড়ির মাঈন উদ্দিন প্রকাশ হুক্কা মিয়ার ২টি গরু গোয়াল ঘরে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।

এ সময় একটি ঝাউগাছ বজ্রপাতের শিকার হয়ে ফেটে চৌচির হয়ে যায়। অপরদিকে, দুপুর পৌনে ১২টার দিকে ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরকাজী মোখলেছ উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন গ্রামের খেতে ঘাস খেতে খাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে স্থানীয় আব্দুল মান্নান মেম্বারের ১টি গরু ও উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুন্সির হাট বাজার সংলগ্ন বাসিন্দা মালেক সর্দার বাড়ির হোসেন বেপারীর ১ টি গরু খেতে ঘাস খেতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। একই সময়ে সুবর্ণচর উপজেরার পূর্ব চরবাটা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে ১টি গরু মারা যায়।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, এর আগেও উপজেরার মোহাম্মপুর ইউনিয়নে আক্তার মিয়ার হাট এলাকায় ২টি, হেমায়েত মার্কেট এলকায় ৩টি ও চরজব্বর ইউনিয়নে ১টি গরু বজ্রপাতে মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা , বিষয়টি নিশ্চিত করেন। তারা আরও জানান, সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে আজ দুইটি গরু মারা যাওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD