শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে সিএনজি রেসালাহ বাস মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

সুবর্ণচরে সিএনজি রেসালাহ বাস মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি পাম্প স্টেশন থেকে গ্যাস আনতে যাওয়ার পথে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

নিহত জাবের (৩৫) উপজেলার চরজুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের ২নং আশ্রয়ণ কেন্দ্রের মফিজুল হকের ছেলে। সে তিন সন্তানের জনক ছিল।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান সড়কের দক্ষিণ ওয়াবদা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই সাহাব উদ্দিন জানান, জাবের রাত সাড়ে ৩টার দিকে সিএনজি চালিত অটোরিকশাতে গ্যাস নেওয়ার জন্য সুবর্ণচর থেকে মাইজদীর একলাশপুর গ্যাস পাম্পের উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে সিএনজি দক্ষিণ ওয়াবদা এলাকার উত্তর পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রেসালাহ পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় এলাকাবাসী বাসটি আটক করে। তবে বাস চালক আগেই কৌশলে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ বাসটি হেফাজতে নেয়। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD