শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে করোনায় আরও ২জনের মৃত্যু, শনাক্ত১০১

নোয়াখালীতে করোনায় আরও ২জনের মৃত্যু, শনাক্ত১০১

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলা ও বেগমগঞ্জে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৯শতাংশ।

এছাড়া গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৭০ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ১২ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৭০ শতাংশ।

বুধবার (১৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের
জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের সামাজিক মাধ্যমের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৬০ জন সদর উপজেলার, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীর সাতজন, চাটখিলের ২ জন,
সেনবাগ পাঁচজন,কোম্পানীগঞ্জের আটজন ও কবিরহাটের চারজন রয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৫০ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৭২৪জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৩ জন ও আইসোলেশনে রয়েছেন ১২জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD