শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে চলন্ত মোটরসাইকেলে ব্রেইন স্ট্রোকে মারা গেলেন চালক

নোয়াখালীতে চলন্ত মোটরসাইকেলে ব্রেইন স্ট্রোকে মারা গেলেন চালক

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ব্রেইন স্ট্রোক করে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

নিহত মো.ওমর ফারুক (৩৩) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আহতরা হলো, সুবর্ণচর উপজেলার বাসিন্দা মাইন উদ্দিন (২৯), আবদুর রহমান (২০)।

শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে বসুরহাট-কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারুক সুবর্ণচর উপজেলায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে শনিবার রাত ৯টার দিকে সুবর্ণচর থেকে চট্রগ্রামের হজরত শাহ মোহছেন আউলিয়ার মাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে দুইজন যাত্রী নিয়ে রহয়ানা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি কবিরহাট-বসুরহাট সড়কের লোহার পোল এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলে হঠাৎ ফারুক ব্রেইন স্ট্রোক করে। এক পর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই আহত হয়। স্থানীয় এলাকাবাসী ফারুকসহ তিনজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ শনিবার দিবাগত রাত ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ফারুক গুরুত্বর আহত হয়নি এবং বাকী দুইজনের আঘাতও গুরুত্বর নয়। তবে চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধারণা করছে সে ব্রেইন স্ট্রোকে মারা যায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সে আগে থেকেই অসুস্থ ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD