শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী কোভিড হাসপাতালে চারজনের মৃত্যু

নোয়াখালী কোভিড হাসপাতালে চারজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ও উপসর্গে এক নারীসহ চারজন মারা গেছে।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে করোনায় মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।

করোনার ডেডিকেটেড হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৫৫), একই জেলার চন্দ্রগঞ্জের আবদুল মতিন (৭০), নোয়াখালীর চাটখিলের পরানপুরের তাহেরা বেগম (৬০) ও সদর উপজেলার বিনোদপুরের আবু তাহের (৬৫)। এর মধ্যে আবু তাহের ছাড়া বাকিরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সমন্বয়ক নিরুপম দাস বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬০ শতাংশ, যা আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেশি। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে আজ এ তথ্য জানানো হয়েছে।

করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে যেসব রোগীকে ভর্তির জন্য আনা হয়, তাঁদের বেশির ভাগেরই অবস্থা খারাপ থাকে। গত বছর একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০ শতাংশকে অক্সিজেন সুবিধা দেওয়া লাগত। আর এখন প্রায় ৯০ শতাংশ রোগীকে হাই ফ্লো নাজাল ক্যানুলা অক্সিজেন দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না।

চিকিৎসক নিরুপম দাস আরও বলেন, কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৮ জন করোনায় আক্রান্ত। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনা রোগী এবং করোনার উপসর্গ নিয়ে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হারও বেশি ছিল এবং গত ৪৮ ঘন্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD