বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

দোষী

বৃষ্টি পুরকাইত

তোমাদের প্রথম আন্তরিকতার যত্নে বেড়ে ওঠা ফসল আমি…
তা সত্ত্বেও হতে পারিনি আমি দামি!
কারণ আমি যে মেয়ে ,
চরিত্রের বিকল মুষ্ঠির চেয়ে ,
আরো বেশি তাচ্ছিল্য আসে ধেয়ে…
নারী শক্তির আভ্যন্তরীণ ব্যাঙ্গে,
নিরর্থক আমার অস্তিত্ব…
প্রতিভা অপেক্ষা উজ্জ্বল করে তোলা হয় সতীত্ব!

আচ্ছা আমিও তো সেই যোদ্ধাদের একজন,
যারা প্রতিযোগিতায় ছুটেছিল অবিরামে একদিন,
দেখবে বলে এ ভুবনসম মাতৃ মুখের আলো!
জয়ী হয়ে ছিলাম আমি,
তবে সবার মুখ হয়েছিল কালো!

কেন ?…
কেন আজও এমন ভয়াবহ বিচার?
কেন এ নির্মম মিথ্যাচার?
কেন কন্যা হত্যার এই আচার?
আজও… আজও জিতে যাবে কুসংস্কার?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD