শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা কৃষি অফিস

সুবর্ণচরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা কৃষি অফিস

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি পোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের এআইএফ-২ (এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড -২) উপ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুন) বেলা সাড়ে বারোটার দিকে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মাহিদুল হাসান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের কর্মচারী ও মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং উপকারভোগী’সহ উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা।

উপজেলার কৃষি কর্মকর্তা মো: হারুন অর রশীদ জানান, চরওয়াপদা ইউনিয়নের সুলতান নগর সিআইজি (পুরুষ) সমিতি ও চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড সিআইজি (পুরুষ) সমিতিকে কৃষি অধিদপ্তর ৭০% অনুদানে ১টি পাওয়া টিলার, ১টি মাড়ায় যন্ত্র,১টি ট্রাক্টর টলি, ১টি সেচ পাম্প, ১০টি হ্যান্ড স্প্রেয়ার করে দুটি সমিতিকে মোট ১১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা মুল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD