বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহেলা সুলতানা ঝুমা করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) সকালে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহেলা সুলতানা ঝুমা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গতকাল সোমবার ( ২৮ জুন) বিকেলের দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংকট শুরু থেকেই তিনি সুবর্ণচর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এ ছাড়াও সুবর্ণচর উপজেলায় গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ পাঁচজন করোনায় আক্রান্ত হন। সুবর্ণচরে মোট ৪৪৮জন করোনায় আক্রান্ত হয় এবং করোনায় ৩জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত হয় এবং একজনের মৃত্যু হয়েছে। ৫২৭ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৫ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৫২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৩০ শতাংশ। জেলায় গত ২৪ ঘন্টায় সেনবাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৮শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৩জন, বেগমগঞ্জ-৪৮জন,সোনাইমুড়ীতে ৮জন,চাটখিল ১৩জন, সেনবাগ-২০জন, কোম্পানীগঞ্জ-৪জন, কবিরহাট ১৮জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD