বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালী হাতিয়াতে রাসেলের বাড়ি ফেরার স্বপ্ন সড়কেই শেষ

নোয়াখালী হাতিয়াতে রাসেলের বাড়ি ফেরার স্বপ্ন সড়কেই শেষ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়াতে ট্রলি-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের খানকা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাসেল (২৯) হাতিয়া উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মতিনের ছেলে। এ সময় আহত হয় নিহতের ছোট ভাই মো.ফয়সাল (২০)।

প্রত্যক্ষদর্শী হরণী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.রাশেদ উদ্দিন জানান, নিহত রাসেল ও ফয়সাল দুই ভাই ঢাকায় ছোট খাটো একটি ব্যবসা করে। লকডাউনের কারণে তারা বুধবার দুপুরে তাদের মালপত্র নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে যাত্রা করে। রাত ৯টার দিকে তারা ফেনী এসে পৌঁছায়। এরপর তারা ফেনী থেকে একটি সিএনজি ভাড়া করে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রহয়ানা দেয়। যাত্রা পথে সিএনজি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের হরনী ইউনিয়নের খানকা মসজিদরে সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি আরোহী মো.রাসেল গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রলি-সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি-ট্রলি তাদের হেফাজতে নেয়। তবে দুর্ঘটনার শিকার দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদশর্ক (এসআই) মো.আব্দুর জাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ চেয়ারম্যান ঘাট ক্যাম্পে এনে রাখা হয়েছে। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD