শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সুবর্ণচরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে সিএনজির ধাক্কা, নারীর মৃত্যু

নোয়াখালী সুবর্ণচরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে সিএনজির ধাক্কা, নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

বুধবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চেয়ারমান ঘাট টু সোনাপুর সড়কের আটকপালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম (৬১) হাতিয়া উপজেলা হরণী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডা.আবুল কাশেমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম হরণী ইউনিয়ন থেকে সিএনজি যোগে আত্মীয় বাড়িতে যাচ্ছিল । যাত্রা পথে সিএনজি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের আটকপালিয়া বাজার সংলগ্ন এলকায় পৌঁছালে বেপরোয়া গতির সিএজিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পিছনের দিক থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি আরোহী মনোয়ারা বেগম গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান,পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD