শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

উৎসব

মানস কুমার মাইতি
কলকাতা

কুয়াশার আড়ালে শুরু হয় অন্ধকার পৃথিবীর ভাঙন ,
দিগন্ত ছিঁড়ে নীলাভ ঘোড়ারা শিউলি কুড়িয়ে নেয় ,
সমস্ত দুঃখের মিনার থেকে গড়িয়ে পড়ে শিশির।
ধানরঙা আলপথ ধরে কৃষক হাঁটছে …
আগাছার দাপটেও নির্ভীক সেই ভোর।
অথচ মানুষের কান্না খোদাই করা থাকে
বন্ধ ঘরের অন্ধকারে,
দেওয়ালে লেখা থাকে- অনাহার, জীবন ও ইস্তাহার ।
আলনায় পুরানো নরম তাঁত ছিঁড়ে
উঁকি মারে মায়াবী শরৎ ।
তবুও মানুষ এত আনন্দে ভোর মাখে ,
হাত বুলিয়ে দেয় ধানের ত্বকে –
প্রতিটি মুহূর্ত এখন যে বেঁচে থাকার উৎসব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD