শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

বর্ষারাণী

-বিচিত্র কুমার

ছলাৎ ছলাৎ জলে মেয়ে কুটিকুটি হেসে
বর্ষারাণী হাতছানি দেন একাকী আমায় বাহিরে,
চুলগুলো তার দীঘলকালো আষাঢ়ের মেঘের মতো
নিপুণ হাতে কচি পাতার বোনা শাড়ি পড়ে দাঁড়িয়ে।

দু’কানে তার ঝুমকা দোলে কদম ফুলে ফুলে
নাকের নথ বানিয়ে নিয়েছে কলমিলতা দিয়ে,
খোঁপাতে তার ফুলের সুবাস বর্ষার ফুল বেঁধে
ডাগর ডাগর দু’চোখ মেলে চায় যেন মেয়ে।

হলুদ বর্ণ রূপ তার মায়াবী মুখের হাসি
যেন হাজার ফুলের মাঝে রঙিন এক পাখি,
ঠোঁট দুটি তার লালটুকটুক ঠিক বেদানার দানা
হঠাৎ যখন খুলে দেখি আমি দুটি আঁখি।

তখন কুটিকুটি হেসে ছলাৎছলাৎ জলে লুকোচুরি মেয়ে
ও যেন হেঁটে যায় অরণ্য আর বনে বৃষ্টি বাদল দিনে,
সুদূরে দেখা যায় হলুদ একটি পাখি স্বপ্নের দেশে
বারবার আমাকেই ডাকছে নিত্য আর গানে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD