শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪০ পরিবার

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪০ পরিবার

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি \

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের অধিনে নির্মিত বাড়ীতে থাকা ৪০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের কাচারী বাজার এলাকার আশ্রয়ন বাসীর মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। দেশব্যাপী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকাসানা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান,নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারূকুজ্জামান ফারুক, প্রেস ক্লাব আহবায়ক ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ তনা, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবু ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এ এইচ এম আহসানুল হক চন্দন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসে মানুষ একেবারেই নাজেহাল হয়ে পড়েছে। দেশে করোনা ভাইরাসের পাশাপাশি লকডাউনে গ্রামের মানুষ অনেকেই অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ্য পরিবারের কথা চিন্তা করে তাদের জন্য সহায়তা প্রেরণ করেছেন। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ পর্যায়ক্রমে চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD