শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কুমিল্লায় ভয়ংকর রুপে করোনা ; একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮

কুমিল্লায় ভয়ংকর রুপে করোনা ; একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮

ফাইল ছবি
জেলায় লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না জেলার করোনা পরিস্থিতি। অতীতের সব রেকর্ড ভেঙে জেলায় এবার ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে আরো ৬ জনের।

বৃহস্পতিবার(৮ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার (৭ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১০০৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৭১জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। আক্রান্তের হার ছিলো ৪২ দশমিক ৫ শতাংশ। এর আগে বধুবার ৩৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন আক্রান্তের হার ছিলো ৪৫ দশমিক ৬ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে করোনায়। মৃত ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রাম একজন, দেবিদ্বার একজন, লাকসাম একজন, তিতাস তিনজন রয়েছেন। এনিয়ে জেলায় করোনায় মোট ৫১৩ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার১৮০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা মোকাবিলায় সকলকে আরও সচেতন হতে হবে। সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD