-ডা. কাজী আবদুল কাদির
সৃষ্টির সেরা মানব তুমি
ওহে মুহাম্মদ রাসুল (সাঃ),
তোমায পেয়ে ধন্য পৃথিবী
খুশী মানব কুল।
স্রষ্টাকে ছেড়ে মুর্তি পুঁজায়
নিমজ্জিত ছিল জাতি,
তোমারি প্রচেষ্টায় পরস্পরের মাঝে
গড়ে উঠে সম্প্রীতি।
তোমার আদর্শে মুগ্ধ হয়ে
বায়াত হল যারা,
পবিত্র কোরআনের বাণী শুনে
বিশ্বাস করল তারা।
পিতা মাতার আশ্রয় ছেড়ে
দাঁড়াল তোমার পাশে
জীবন প্রাণ শপে দিল
তোমাকে খুব ভালবেসে।
মদ জুয়া মুর্তি ছেড়ে
দলে দলে এসে,
তোমার হাতে বায়াত হয়ে
ফিরেনি আর দেশে।
জান মাল উৎসর্গ করল
দ্বীন প্রচারের কাজে,
মরণ অবদি কাজ করছে
তোমার সৈনিক সেজে।
Leave a Reply