শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি

ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি

রাজশ্রী, কলকাতা থেকে।।

ভরতের উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি। এ বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি-র সিলেবাস চালু করেছে যোগী সরকার। সেখানে ছুটি গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’-এর পাশাপাশি বাদ পড়েছে সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।

অন্য দিকে, কিছু দিন আগেই উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ অন্তর্ভুক্ত হয়েছে। যা নিয়েও তৈরি হয়েছে জোর বিতর্ক। এবার দ্বাদশ ও দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণণের লেখা বাদ পড়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

দ্বাদশ শ্রেণির ইংরেজির সিলেবাস থেকে বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’। শেলির মতো কবির কবিতাও পড়ানো হবে না উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে সরোজিনী নাইডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা। সূত্র: আনন্দবাজার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD