শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

শব্দের কারসাজি

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

এক শব্দে মালা গাঁথি
আরেক শব্দে গান
এক শব্দে কবিতা লিখি
শব্দের মাঝেই প্রাণ।

এক শব্দে ছন্দ হলে
আরেক শব্দে মন্দ
এক শব্দে দ্বন্দ্ব হলে
আরেক শব্দে আনন্দ।

শব্দ শব্দ খেলায়
যখন শব্দ হয় জব্ধ
এক শব্দে সবাই তখন
হয়ে যায় স্তব্ধ।

শব্দ দিয়েই স্বাধীনতা
শব্দ দিয়েই যুদ্ধ
শব্দ দিয়েই গড়েছি দেশ
শব্দই আমার গর্ব।

শব্দ নিয়ে পড়া লেখা
শব্দকে নয় অবহেলা
শব্দ আপন শব্দই শক্তি
শব্দকে তাই করি ভক্তি।

শব্দ হলো জ্ঞানের দ্যুতি
শব্দ আনে কাজের গতি
শব্দ হলো প্রথম শ্রুতি
শব্দ দিয়েই সকল নীতি।

শব্দ দিয়েই মতিগতি
শব্দ দিয়েই ধোঁকাবাজি
শব্দ নিয়েই রাজনীতি
শব্দ নিয়েই ভেলকিবাজি।

শব্দ দিয়েই যায় চেনা জাত
শব্দ দিয়েই কাত
শব্দ নিয়েই কথায় কথা
শব্দে জুটে ভাত!
শব্দ নিয়েই হাতাহাতি
তাই শব্দ দিয়েই করবো
মোরা এই দুনিয়া মাত !

(জামালপুর-১৬ জুলাই ২০২১)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD